Header Ads

৫ম হাদিসঃ হাদিস ও অনুবাদ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ فِي قَوْلِهِ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: ১৬] قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً، وَكَانَ مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ - فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَرِّكُهُمَا، وَقَالَ سَعِيدٌ: أَنَا أُحَرِّكُهُمَا كَمَا رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا، فَحَرَّكَ شَفَتَيْهِ - فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: ১৭] قَالَ: جَمْعُهُ لَكَ فِي صَدْرِكَ وَتَقْرَأَهُ: {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: ১৮] قَالَ: فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ: {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: ১৯] ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا قَرَأَهُ

 

অনুবাদ: আল্লাহ বলেছেন, ‘অহী দ্রæত আয়ত্ত করার জন্য তোমার জিহ্বা সঞ্চালন করোনা' এ বিষয়ে হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল (সা.) ওহী মুখস্থ করার জন্য খুব কষ্ট করে একাধিকবার পড়তেন এবং জিবরাঈল যখন পড়তেন, তখন তাঁর দুই ঠোঁট বেশী করে নাড়তেন। ইবনে আব্বাস সাঈদ ইবনে জুবাইরকে বলেন, আমি তোমাকে বুঝনোর জন্য আল্লাহর রাসূল (সা.) যেভাবে তাঁর ঠোঁট দুটো নাড়তেন, সেভাবে ঠোঁট নাড়ছি। সাঈদ ইবনে জুবাইর বলেন, আমি ইবনে আব্বাসকে যেভাবে ঠোঁট নড়াতে দেখেছি সেভাবে নিজের ঠোঁট নড়াচ্ছি। তারপর তিনি তাঁর ঠোঁট দুটি নাড়লেন। এ ব্যাপারে আল্লাহ অবতীর্ণ করলেন:

(হে নবী,) তুমি দ্রুত (ওহী মুখস্থ করার চেষ্টা করে) তোমার জিহ্বা নাড়িয়ো না, এর একত্র করা ও (ঠিক মতো তোমাকে) পড়িয়ে দেয়ার দায়িত্ব আমার ওপর। অতএব আমি (জিবরাঈলের মাধ্যমে তোমার কাছে) যখন কোরআন পড়তে থাকি, তখন তুমি সে পড়ার (দিকে মনোযোগ দাও এবং এর) অনুসরণ করার চেষ্টা করো। এরপর (তোমাকে) এর ব্যাখ্যা বলে দেয়ার দায়িত্বও আমার ওপর। (সূরা কিয়ামাহ্-১৬-১৯)

হযরত ইবনে আব্বাস এ আয়াতের ব্যাখায় বলেন, ‘তোমার হৃদয়ে ওহী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেয়া এবং পড়িয়ে দেয়ার দায়িত্ব আমার (আল্লাহর) উপর রয়েছে। তুমি শুধু মনোযোগ দিয়ে নীরব থেকে শুনতে থাকো। আর তুমি যে আবার তা নিজে পড়বে সেটাও আমার দায়িত্বে রয়েছে।' এরপর থেকে জিবরাঈল ওহী নিয়ে এলে আল্লাহর রাসূল (সা.) অত্যন্ত মনোযোগ দিয়ে তা শুনতেন এবং চলে গেলে তাঁর অনুরূপ তিনি আবার পড়তেন।

হাদীসের পুনাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে সর্বমোট চার স্থানে এসেছে। ১. পৃ: ৩, কিতাবুল অহী। ২. পৃ: ৭৩৪ কিতাবুত্ তাফসীর। ৩. পৃ: ৭৫৪ ফাযায়েলুল কুরআন। ৪. পৃ: ১১২২ আত্তাওহীদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.