Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল গোসলঃ স্বামী-স্ত্রী এক সাথে গোসল করা প্রসঙ্গে

باب غُسْلِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ

পরিচ্ছেদ : স্বামী-স্ত্রী এক সাথে গোসল করা প্রসঙ্গে

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الْفَرَقُ‏.‏

অনুবাদ: উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) বলেন, আমি ও আল্লাহর নবী (সা.) একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। সেটি ছিল পিতল বা তামার পাত্র। যাকে পারাক বলা হয়।

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য كنت أغتسل أنا والنبي صلى الله عليه و سلم من إناء واحد   -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৩৯৩৯, ৪০, ৪১, ৪৪, ৮৮০, ১০৯০ এবং মুসলিম শরীফ ১৪৮, আবু দাউদ ৪৪, ৩১, নাসাঈ ৪৬ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

বাবের উদ্দেশ্য: এ বাব দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো যেমনিভাবে এক পাত্র থেকে পুরুষ মহিলা একসাথে অজু করতে পারে, তেমনিভাবে উভয় একসাথে গোসল করতে পারে সেটা প্রমাণ করা।

ব্যাখ্যা:

فَرَق , مد  ও صاع-এর বিশ্লেষণের জন্য দেখুন নাসরুল বারী হাদীস নং ১৯৯-এর ব্যাখ্যা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.