অনুবাদ : উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) বলেন, আল্লাহর নবী (সা.)-এর সাথে তাঁর কোনো রক্ত প্রদর রোগগ্রস্তা স্ত্রী এতেকাফ করেছিলেন। তিনি রক্ত (প্রবাহিত হতে) দেখতেন। ফলে প্রায় সময় তিনি শরীরের নিম্নাংশে রক্তের একটি পাত্র রাখতেন। বর্ণনাকারী বলেন, আয়িশা একবার জাফরানী রঙের পানি দেখে মন্তব্য করেন, এটা আল্লাহর রাসূল (সা.)-এর অমুক স্ত্রীর রক্ত প্রদর রোগের রক্তের রঙের মতো।
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ، فَكَانَتْ تَرَى الدَّمَ وَالصُّفْرَةَ، وَالطَّسْتُ تَحْتَهَا وَهْىَ تُصَلِّي.
অনুবাদ : উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.)-এর কোনো এক স্ত্রী রক্ত প্রদর রোগ নিয়ে তাঁর সাথে এতেকাফ করেছিলেন। তিনি রক্ত ও হলুদ রং দেখতেন। আর তার দেহের নীচে একটি পাত্র রাখা হতো। এ অবস্থায়ই তিনি নামাজ আদায় করতেন।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য اِعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ -এর সাথে।
অনুবাদ : উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) বলেন, উম্মুল মুমিনীনদের মধ্যে কোনো একজন রক্ত প্রদর রোগ নিয়ে এতেকাফ করেছিলেন।
শিরোনামের উদ্দেশ্য: এ বাব দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো মুস্তাহাযা (ইস্তিহাযাগ্রস্ত) মহিলা ইস্তিহাযা অবস্থায় ই’তিকাফ করতে পারবে এটা প্রমাণ করা।
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র.) বলেন:انه جائز ثابت اصلا এটা জায়েয, যা মৌলিকভাবে প্রমাণিত। তবে মহিলারা ঘরের মসজিদে ই’তিকাফ করাটা উত্তম। ঘরের মসজিদ দ্বারা উদ্দেশ্য হলো ঘরের যে স্থানে নামাজের জন্য নির্ধারিত করে রাখা হয়। মুস্তাহাযার জন্য মসজিদে গিয়ে ই’তিকাফ করাটা মাসলাহাতের পরিপন্থি।
হযরত গাংগুহী (র.) বলেন, ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা বর্ণনা করা যে, হায়েযের কারণে যা নিষিদ্ধ ইস্তিহাযার কারণে তা নিষিদ্ধ নয়। তবে এতটুকু সাবধাণতা অবলম্বন করা উচিত যে, মসজিদ যেন নাপাকযুক্ত না হয়।
আল্লামা ইবনুল জাওযী বলেন, নবী করীম (সা.)-এর সহধর্মিণীগণের কেহই মুস্তাহাযা ছিলেন না।
আল্লামা আইনী বলেন, كان ابن الجوزي قد ذهل عن الروايتين في هذا الباب الخ ইবনুল জাওযী এ সম্পর্কে বর্ণিত দুটি হাদীস হতে বিস্মৃত বা অমনোযোগী হয়ে পড়েছেন। কারণ, এখানে ৩০৩ নং হাদীসে উলেখ রয়েছে امرأة من ازواجه الخ তার জনৈকা স্ত্রী। আর ৩০৪ নং হাদীসে রয়েছে ان بعض امهات المؤمنين اعتكفت وهي مستحاضة উম্মুল মুমিনীনদের একজন ইস্তিহাযা অবস্থায় ইতিকাফ করেছেন। এ রেওয়ায়েত দুটিই ইবনুল জাওযীর মত খণ্ডনের জন্য যথেষ্ট।
কোন মন্তব্য নেই