Header Ads

সহীহ বুখারীঃ কিতবুল আজানঃ নামাজে খুশু’র বর্ণনা

 باب الْخُشُوعِ فِي الصَّلاَةِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا وَاللَّهِ مَا يَخْفَى عَلَىَّ رُكُوعُكُمْ وَلاَ خُشُوعُكُمْ، وَإِنِّي لأَرَاكُمْ وَرَاءَ ظَهْرِي ‏"‏‏.‏

পরিচ্ছেদ: নামাজে খুশু’র বর্ণনা

অনুবাদ: হযরত আবু হুরাইরা (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, তোমরা কি মনে করো যে, নামাজে আমার মুখ শুধু কিবলার দিকে থাকে? আল্লাহর শপথ! তোমাদের রুক‚ করা এবং (নামাজের মধ্যে) একাগ্রতা অবশ্যই আমার অগোচর থাকে না। আমি পিছনের দিক থেকে তোমাদেরকে দেখতে পাই। (অর্থাৎ নামাজরত অবস্থায় তোমরা আমার পিছনে থাকলেও আমি তোমাদের রুক‚ ও একাগ্রতাসহ সবকিছু দেখে থাকি।)

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য مَا يَخْفَى عَلَىَّ رُكُوعُكُمْ وَلاَ خُشُوعُكُمْ -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৫৯, ১০২ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَقِيمُوا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَوَاللَّهِ إِنِّي لأَرَاكُمْ مِنْ بَعْدِي ـ وَرُبَّمَا قَالَ مِنْ بَعْدِ ظَهْرِي ـ إِذَا رَكَعْتُمْ وَسَجَدْتُمْ ‏"‏‏.‏

অনুবাদ: হযরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) বলেন, তোমরা রুক‚ ও সিজদাসমূহ ঠিকভাবে আদায় করো। আল্লাহর শপথ, তোমরা রুক‚ ও সিজদার সময় (আমার পিছনে থাকলেও) আমি পিছন দিকেও দেখে থাকি। (অর্থাৎ আমি সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমনি দেখে থাকি।)

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য أَقِيمُوا الرُّكُوعَ وَالسُّجُودَ-এর সাথে। কারণ, ইকামতে রুকু ও সুজুদ খুশু’ দ্বারাই হতে পারে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৫৯, ১০২, ১০৩, ৯৫৭, ৯৮৩ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

শিরোনামের উদ্দেশ্য: পূর্বের বাব ছিল وضع اليمني علي اليسري অর্থাৎ মহান রব্বুল আলামীনের সামনে হাত বেঁধে দাঁড়ানো, যা হলো অক্ষম ও বিনয়ের সাথে প্রার্থনাকারীর গুণ। এখন এ বাবে ইমাম বুখারীর উদ্দেশ্য হলো নামাজে খুশু’-খুযু’র প্রতি উৎসাহ প্রদান করা।

খুশু’ হলো মূলতঃ অঙ্গ-প্রতঙ্গ দ্বারা হয়ে থাকে। কিন্তু পূর্ণ খুশু’ হলো যা অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গ উভয়টি দ্বারা হয়ে থাকে। যেহেতু খুশু’-খুযু’ হলো নামাজের রূহ, তাই নামাজীকে এভাবে নামাজ পড়া চাই যে, অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা পূর্ণ মনোযোগ নামাজের দিকে হবে।

কিন্তু ইমাম বুখারী এখানেও কোনো হুকুম আরোপ করেননি। যা দ্বারা বুঝা যায় যে, খুশু’ জরুরী হওয়াসত্তেও ফরজ-ওয়াজিব কিছুই নয় যে, তা না হলে নামাজ বাতিল হয়ে যাবে। ফোকাহায়ে ইসলমাগণ লিখেছেন যে, খুশু’ ছাড়া নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। ইমাম নবভী (র.) তো এ ব্যাপারে ইজমা’ হওয়ার কথা বর্ণনা করেছেন যে, নামাজে খুশু’ ওয়াজিব নয়। : শরহে মুসলিম, পৃ. ২০৮

ব্যাখ্যা:

إِنِّي لأَرَاكُمْ مِنْ بَعْدِي: কেউ কেউ বলেছেন من بعدي দ্বারা উদ্দেশ্য হলো من بعد موتي আমার মৃত্যুর পর তোমাদের অবস্থা সম্পর্কে অবগত হব। কিন্তু এ মত সঠিক নয়। কারণ, এখানে اذا ركعتم و سجدتم রয়েছে। তাহলে এর কি অর্থ হবে?

বিস্তারিত জানতে দেখুন নাসরুল বালী দ্বিতীয় খণ্ড, পৃ. ৪৪১


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.