অনুবাদ: হযরত আবু হুরাইরা (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) বলেছেন, লোকজন যদি আজান দেয়ার ও (নামাজে) প্রথম কাতারে (দাঁড়ানোর) ফযীলত জানতো এবং সেই সাথে এ কথাও জানতো যে, লটারীর সাহায্য ছাড়া তা লাভ করা সম্ভব নয় তাহলে অবশ্যই তারা লটারীর সাহায্য নিত। আর তারা যদি জানতো প্রথম ওয়াক্তে নামাজ পড়ার ফযীলত কত বেশী তাহলে অবশ্যই তারা ওয়াক্তের প্রথম ভাগেই (নামাজের জন্য) আসতো। আর তারা যদি জানতো ইশা ও ফজরের নামাজ (জামা'আতে) পড়ার ছওয়াব কত বেশী, তাহলে অবশ্যই তারা হামাগুড়ি দিয়ে হলেও (জামা'আতে) আসতো।
শিরোরনামের উদ্দেশ্য: এ শিরোনাম দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো:
১. ইমাম বুখারীর উদ্দেশ্য হলো আজানের ফযীলত, শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব বর্ণনা করা। তিনি বলতে চাচ্ছেন যদি কয়েকজন লোক আজান দিতে আগ্রহী হয় তাহলে তাদের মতবিরোধ দূর করার জন্য প্রয়োজন হলে লটারির মাধ্যমেও তা দূর করা যাবে।
২. তাছাড়া এ সম্ভাবনাও রয়েছে যে, ইমাম বুখারীর উদ্দেশ্য হলো হাদীসের শব্দ استهام-এর অর্থ নির্ণয় করা। কারণ, এ শব্দটির দুটি অর্থ রয়েছে। এক. লটারি করা, দুই. তীর নিক্ষেপ করা। সুতরাং ইমাম বুখারী বলে দিলেন যে, এখানে উদ্দেশ্য হলো লটারি করা।
কোন মন্তব্য নেই