Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সালাতঃ অস্ত্রের দিকে মুখ করে নামায আদায় করা

 باب الصَّلاَةِ إِلَى الْحَرْبَةِ


পরিচ্ছেদ: অস্ত্রের দিকে মুখ করে নামায আদায় করা
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُرْكَزُ لَهُ الْحَرْبَةُ فَيُصَلِّي إِلَيْهَا‏.‏
অনুবাদ: হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর নবী (সা.)-এর সামনে বল্লম গেঢ়ে রাখা হতো এবং তিনি তার দিকে মুখ করে নামায আদায় করতেন।

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য كَانَ يُرْكَزُ لَهُ الْحَرْبَةُ فَيُصَلِّي إِلَيْهَا -এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৭১, ১৩৩ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
শিরোনামের উদ্দেশ্য: এ শিরোনাম দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো একটি সংশয় নিরসন করা। তা হলো- একটি সম্প্রদায় অস্ত্র পূজা করে। আর মূর্তি পূজার সদৃশ হতে বেঁচে থাকা শরীয়তের একটি মূলনীতি। যেমন আগুনের দিকে মুখ করে নামায পড়া নিষিদ্ধ। তাই এখানে সংশয় হতে পারে যে, অস্ত্রকে সুতরা বানানো এবং তার দিকে মুখ করে নামায পড়া জায়েয হবে না। ইমাম বুখারী হাদীস পেশ করে তার বৈধতা প্রমাণ করে দিলেন। এমনকি সামনের শিরোনামের উদ্দেশ্যও এটিই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.