অনুবাদ : উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা (রা.) বলেন, আমি আল্লাহর নবী (সা.)-এর সাথে একই চাদরে শুয়েছিলাম। এমন সময় আমার মাসিক ঋতু হলো। আমি নীরবে উঠে গিয়ে ঋতুর কাপড় পরলাম। তিনি বললেন, তোমার কি ঋতুস্রাব শুরু হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে ডাকলেন। আমি তাঁর সাথে একই চাদরের মধ্যে শুয়ে পড়লাম।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা প্রমাণ করা যে, হায়েয অবস্থায় ব্যবহারের জন্য পৃথক কাপড় রাখা জায়েয হবে। এতে কোনো অসুবিধা নেই এবং তা অপচয়ের মধ্যে গণ্য হবে না।
ব্যাখ্য-বিশ্লেষণ
এ হাদীসটি হযরত আয়েশা (রা.)-এর উক্তি ما كان لاحدنا الا ثوب واحد تحيض فيه-এর পরিপন্থি নয়। কারণ, সম্ভাবনা রয়েছে যে, আয়েশা (রা.)-এর এ উক্তিটি ইসলামের শুরু যুগের: যখন অভাব অনটনের যুগ ছিল। তখন হায়েয এবং পবিত্রতাকালীন ব্যবহারের পৃথক পোশাক ছিল না। বিজয় এবং সচ্ছলতা আগমনের পর এ অবস্থা আর থাকেনি। যেমন হযরত উম্মে সালামা (রা.)-এর উক্তি :فاخذتُ ثياب حيضتي আমি আমার হায়েযের কাপড় পরে আসলাম। এর দ্বারা একথা স্পষ্ট বুঝে আসে যে, তাদের হায়েয এবং সাধারণ অবস্থার পৃথক পৃথক পোশাক ছিল। আর হযরত উম্মে সালামার হাদীসের সম্পর্ক এ সচ্ছলতার সময়ের । তাহলে আর কোনো প্রশ্ন উত্থাপিত হয় না।
কোন মন্তব্য নেই