অনুবাদ : ইমরান ইবনে হুসাইন (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) একদিন এক ব্যক্তিকে পৃথক দেখলেন এবং সে লোকজনের সাথে নামাজ আদায় করলো না। তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কেনো লোকজনের সাথে নামাজ আদায় করলে না? সে বললো, হে আল্লাহার রাসূল! আমার প্রতি গোসল ফরজ হয়েছে। অথচ আমি পানি পাচ্ছি না। তিনি বললেন, তোমার জন্য পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করা যথেষ্ট।
ব্যাখ্যা-বিশ্লেষণ
১. এখানে باب শব্দ রয়েছে; কিন্তু কোনো শিরোনাম উল্লেখ নেই। অধিকাংশ কপিতে শিরোনামহীন বাবই রয়েছে। সেক্ষেত্রে এটি এটি كالفصل من الباب السابق তথা পূর্বের বাবের অনুচ্ছেদসদৃশ হবে। শিরোনাম না লেখার কারণ হলো (র.) تشحيذ اذهان তথা শিক্ষার্থীদের মেধা যাছাইয়ের জন্য শিরোনাম উল্লেখ করেননি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে, আমি তো এতগুলি স্থানে বাবের সাথে শিরোনাম গঠন করে দেখালাম, যার দ্বারা তোমরা আমার পদ্ধতি সম্পর্কে ওয়াকিফহাল হতে পেরেছো। এবার তোমরা আমার বর্ণিত শিরোনামের আলোকে মেধা খাটিয়ে বর্ণিত হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ শিরোনাম গঠন করে দেখাও।
সেক্ষেত্রে এখানে শিরোনাম হতে পারে: باب الجنب اذا لم يجد ماء تيمم وصلي
ইঙ্গিতপূর্ণ চমৎকার সমাপ্তি: হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন, ইমাম বুখারী প্রতিটি কিতাবের শেষে এমন একটি রেওয়াযেত উল্লেখ করেন, যা কিতাব সমাপ্তির প্রতি ইঙ্গিত বহন করে। যেমন এখানে فانه يكفيك রয়েছে, অর্থাৎ তায়াম্মুমের পরিচ্ছেদে তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট। সামনে আসছে অন্য কিতাব তথা কিতাবুসসালাত।
শায়খুল হাদীস যাকারিয়া (র.) বলেন, ইমাম বুখারী (র.) প্রত্যেক কিতাবের শেষে মানুষের শেষ পরিণতির প্রতি ইঙ্গিত করে পাঠকবর্গকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন। অর্থাৎ যেমনিভাবে এ কিতাব সমাপ্ত হলো তেমনিভাবে একদিন তোমাদের জিবনও শেষ হয়ে যাবে, সুতরাং তার জন্য প্রস্তুতি গ্রহণ কর। এখানে عليك بالصعيد শব্দটি রয়েছে। যার অর্থ মাটিকে আবশ্যকীয় করে নাও। এর দ্বারা কবরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর কুরআনে আছে: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخري
কোন মন্তব্য নেই