Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সলাহঃ (শিরোনামহীন)

 باب
পরিচ্ছেদ: (শিরোনামহীন)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ رَجُلَيْنِ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ الْمِصْبَاحَيْنِ يُضِيآنِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ‏.‏
অনুবাদ: হযরত আনাস (রা.) বলেন, আল্লাহর নবী (সা.)-এর দুইজন সাহাবী অন্ধকার রাতে তার কাছে থেকে বের হয়ে যান। তাদের একজন ইবাদ ইবনে বিশর এবং আমার মনে হয় অন্যজন উসাইদ ইবনে হুযাইর ছিলেন। তাদের সাথে প্রদীপের মত দুটি আলো তাদেরকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলো। তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তাদের বাড়ি পৌঁছা পর্যন্ত প্রত্যেকের সাথে একটি করে আলো ছিলো।
হাদীসের সামঞ্জস্য: এটি হলো শিরোনামহীন বাব। এ সম্পর্কে আল্লামা কুস্তুল্লানী (র.) বলেন-
১.    এটি হলো كالفصل  من الباب السابق তথা পূর্বের বাবের অনুচ্ছেদসদৃশ, যাকে অধীনস্থ অনুচ্ছেদ বলা হয়ে থাকে। কেননা এটি এক দৃষ্টিকোণ থেকে পূর্ববর্তী পরিচ্ছেদের সাথে সামঞ্জস্যতা রাখে, কিন্তু অন্য দৃষ্টিকোণ থেকে রাখে ভিন্নতা। তাই উভয়ের প্রতি দৃষ্টি রাখা হয়েছে। ভিন্নতার দৃষ্টিকোণ বিবেচনা করে باب রাখা হয়েছে, আবার সামঞ্জস্যতার দৃষ্টিকোণ বিবেচনা করে শিরোনামের প্রয়োজনয়ীতা অনুভব করা হয়নি। তবে এখানে এ উদ্দেশ্য নেওয়া মুশকিল। কারণ এর অধীনে যে হাদীসটি উল্লেখ করা হয়েছে তা পূর্ববর্তী শিরোনামে বর্ণিত ادخال البعير-এর সাথে কোনো সম্পর্ক বুঝে আসছেনা যে, তাকে كالفصل من الباب السابق বলা হবে। তবে ابواب المساجد-এর সাথে এ বাবকে সম্পৃক্ত করা যায়। তা এভাবে যে, পূর্বের বাবে ছিল ادخال البعير في المساجد للحاجة আর এ বাবে اخراج السراج من المساجد للحاجة-এর আলোচনা রয়েছে। আর ادخال ও اخراج-এর মধ্যে সম্পৃক্ততা স্পষ্ট বিষয়।
২.    ابواب المساجد-এর সাথে যোগসূত্র ও সামঞ্জস্যতা এভাবেও হতে পারে যে, উভয় সাহাবী নবী করীম (সা.)-এর নিকট মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকতেন। এবং নবী করীম (সা.)-এর নিকট রাতের অন্ধকার পর্যন্ত বসে থাকা এশার নামাজের অপেক্ষায় ছিল, তাই আল্লাহর পক্ষ হতে তাদেরকে বিশেষ নূর দান করা হয়েছিল। যা ছিল তাদের কারামত বা অলৌকিকতা আর নবী করীম (সা.)-এর জন্য তা ছিল মু’জিযা।
৩.    ইমাম বুখারীর উদ্দেশ্য হলো মসজিদে কথা বলার বৈধতা প্রমাণ করা।
৪.    ইমাম বুখারী কখনও কখনও শিরোনাম উল্লেখ না করে শিক্ষার্থীদের মেধা যাচাই ও পরীক্ষা করতে চান। তারা যেন নিজেদের পক্ষ হতে হাদীসের উপযুক্ত শিরোনাম কায়েম করে নেয়। তখন শিরোনাম হতে পারে-فضل المشي الي المسجد في الليلة المظلمة  অর্থাৎ মসজিদ হলো নূর অর্জনের মাধ্যম। যেন এ হাদীস দ্বারা বুরাইদার হাদীসের প্রতি ইঙ্গিত হবে-
بشر المشائين في الظلم الي المساجد بالنور التام يوم القيامة
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৬৬, ৫১৪ ও ৫৩৭ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.