হাদীস শরীফে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে নবী করীম (সা.) দুধ পান করে কুলি করেছেন। তদুপরি শিরোনামে هل শব্দ বৃদ্ধি করার কি কারণ থাকতে পারে?
জবাব হলো, আবু দাউদ শরীফে হযরত আনাস (রা.)-এর হাদীস রয়েছে যে, নবী করীম (সা.) দুধ পান করে কুলি করেননি। ইমাম বুখারী (র.) هل শব্দ বৃদ্ধি করে এই সূ² বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন যে, উলিখিত হাদীসে কুলি করার কারণ বর্র্ণিত হয়েছে: إِنَّ لَهُ دَسَمًا এর দ্বারা ইহা স্পষ্ট হয়ে গেল যে, কুলি করার প্রয়োজন তখনই হবে যখন দুধে তৈলাক্ততা থাকে। আর যদি দুধে তা না থাকে তাহলে কুলি করারও প্রয়োজন নেই। এ হাদীস দ্বারা এ মাসআলাও স্পষ্ট হয়ে গেল যে, مما مست النار (আগুনে পাকানো বস্তু)-এর ব্যবহার করার পরের অযু এরকমই হয়ে থাকে। অর্থাৎ কুলি করে মুখ পরিষ্কার করা। শরয়ী অযুর সম্পর্ক হলো শরীর হতে কোনো কিছু বের হওয়ার সাথে, শরীরে কোনো কিছু প্রবেশের সাথে নয়।
কোন মন্তব্য নেই