অনুবাদ:
হযরত আনাস (রা.) বলেন, নবী (সা.) প্রত্যেক নামাযের সময় অযু করতেন। তাকে
প্রশ্ন করা হলো, আপনারা কি করতেন? তিনি বললেন, আমাদের জন্য হদছ না হওয়া
পর্যন্ত একই অযু যথেষ্ট ছিল।
حَدَّثَنَا
خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي
يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي بُشَيْرُ بْنُ يَسَارٍ، قَالَ
أَخْبَرَنِي سُوَيْدُ بْنُ النُّعْمَانِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا
بِالصَّهْبَاءِ، صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
الْعَصْرَ، فَلَمَّا صَلَّى دَعَا بِالأَطْعِمَةِ، فَلَمْ يُؤْتَ إِلاَّ
بِالسَّوِيقِ، فَأَكَلْنَا وَشَرِبْنَا، ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله
عليه وسلم إِلَى الْمَغْرِبِ فَمَضْمَضَ، ثُمَّ صَلَّى لَنَا الْمَغْرِبَ
وَلَمْ يَتَوَضَّأْ.
অনুবাদ: হযরত সুওয়াইদি ইবনে নু'মান (রা.) বলেন,
আমরা আল্লাহর রাসূল (সা.)-এর সাথে খায়বরের বছরে বের হলাম। সহ্বায়ে নামক
স্থানে পৌঁছলে, আল্লাহর রাসূল (সা.) আমাদেরকে আসরের নামায আদায় করালেন।
নামাযের পর তিনি খাদ্য আনার নির্দেশ দিলেন, কিন্তু ছাতু ব্যতীত কিছু পাওয়া
গেল না। আমরা তা খেলাম ও পান করলাম। তারপর আল্লাহর নবী (সা.) মাগরিবের
নামাযের জন্য দাঁড়ালেন এবং কুলি করে নামায আদায় করলেন। কিন্তু অযু করলেন
না।
বাবের উদ্দেশ্য: এ বাব দ্বারা ইমাম বুখারীর দুটি উদ্দেশ্য রয়েছে। অর্থাৎ শিরোনামের দুটি অংশ রয়েছে।
১.
আহলে যাহের ও শিয়াদের কারো কারো মতকে খণ্ডন করা। যারা বলে যে, মুকীমের
জন্য প্রতি ওয়াক্ত নামাযের জন্য অযু করা ফরজ, যদিও হদছ না হয়ে থাকে; তবে
মুসাফিরের জন্য ফরজ নয়। তাদের দলীল হলো বারীদা বিন খুছাইব (রা.)-এর হাদীস:
‘নবী করীম (সা.) প্রত্যেক নামাযের জন্য অযু করতেন।’ আর মক্কা বিজয়ের দিন
একই অযু দ্বারা পাঁচ ওয়াক্ত নামায আদায় করেছেন। (অর্থাৎ মুসাফির হওয়ার
কারণে)।
২. হদছ না হওয়াসত্তেও অযু করা মুস্তাহাব হওয়া বর্ণনা করা। যা
নবী করীম (সা.)-এর আমল: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ
عِنْدَ كُلِّ صَلاَةٍ বা বাবের হাদীসের প্রথম অংশ দ্বারা প্রমাণিত।
তাদের মাযহাবের রদ হচ্ছে সাহাবায়ে কেরামের আমল দ্বারা: يجزي احدنا الوضوء ما لم يحدث
তাছাড়া বাবের দ্বিতীয় হাদীসে স্বয়ং নবী করীম (সা.)-এর আমল দ্বারা জাহেরী ও শিয়াদের মতবাদ পূর্ণরূপে খণ্ডন হয়ে যায়।
কোন মন্তব্য নেই