অনুবাদ: উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) বলেন, যখন আমরা (হুযুর (সা.)-এর সহধর্মিণীগণ) জুনুবী হতাম (অর্থাৎ গোসল ফরজ হতো) উভয় হাত দ্বারা তিনবারমাথার উপর পানি ঢালতাম। তারপর এক হাত দিয়ে মাথার ডান দিকে এবং অন্য হাত দিয়ে মাথার বাম দিকে পানি ঢালতাম।
১. গোসলের শুরু কোথা হতে করতে হবে এ সম্পর্কে মতবিরোধ রয়েছে। এ হাদীসে শুধুমাত্র নিঃশর্তভাবে شقها الايمن এবং شقها الايسر (ডান দিক ও বাম দিক) উল্লেখ রয়েছে:মাথার উল্লেখ নেই। ইমাম বুখারী بشق رأسه উল্লেখ করে নির্দিষ্ট করে দিলেন যে, হাদীসে ডান দিক ও বাম দিক দ্বারা মাথার ডান বা বাম দিক উদ্দেশ্য। আল্লামা কুস্তুল্লানী বলেন: اي من الرأس لا من الشخص মাথার ডান-বাম উদ্দেশ্য; ব্যক্তির নয়। আর এটা ইমাম বুখারীর গভীর দৃষ্টি ও অগাধ অনুধাবনশক্তির পরিচায়ক। যেমন প্রসিদ্ধ আছে: فقه البخاري في تراجمه ইমাম বুখারীর শিরোনাম দ্বারা তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়।
২. শায়খুল হাদীস যাকারিয়া (র.) বলেন, এর দ্বারা ইমাম বুখারী ঐ সমস্ত লোকদের মত খণ্ডন করতে চান, যারা বলেন গোসলের শুরুতে অজু করা ওয়াজিব ও জরুরী। ইমাম বুখারী: بشق رأسه الايمن দ্বারা শিরোনাম গঠন করে তাদের মত খণ্ডন করে দিলেন যে, গোসলের শুরুতে অজু করা মুস্তাহাব:ওয়াজিব নয়।
শব্দ-বিশ্লেষণ:
شِقّ অর্থ দিক; প্রান্ত; কোনো বস্তুর অর্ধেক। এ অর্থেই ব্যবহৃত হয়েছে:تصدقوا ولو بشق تمرة সদকা কর যদিও একটি খেজুরের অর্ধেক দ্বারা হয়। الايمن শব্দটি شق শব্দের বিশেষণ বা সিফাত।
কোন মন্তব্য নেই