অনুবাদ: উম্মুল মুমিনীন হযরত মায়মুনা (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) নাপাকীর গোসল করলেন। হাত দিয়ে গোপনস্থান ধুলেন, তারপর তা দেয়ালে রগড়ে ধুয়ে ফেলেন। তারপর নামাজের অজুর মতো অজু করলেন। তারপর গোসল শেষে পা দু'টি ধুলেন।
বাবের উদ্দেশ্য: এ বাবে বর্ণিত হাদীসে রয়েছে যে, ইস্তিঞ্জার পর নবী করীম (সা.) তার হাত মুবারক দেয়ালে ঘর্ষণ করলেন। তারপর ধৌত করলেন। ইমাম বুখারী শিরোনামে لتكون انقي বলে একথা বলে দিলেন যে, এটা আবশ্যকীয় নয়; বরং পরিচ্ছন্নতার জন্য নবী করীম (সা.) এমন করেছেন। অর্থৎ এ শব্দ বৃদ্ধি করা দ্বারা উদ্দেশ্য হলো হাদীসের ব্যাখ্যা করা।
কোন মন্তব্য নেই