পরিচ্ছেদ: অযু ভঙ্গের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত শুধুমাত্র সন্দেহের কারণে পুনরায় অযু করবে না। অর্থাৎ শুধুমাত্র সন্দেহের কারণে অযু ভঙ্গ হয় না।
পূর্বের সাথে যোগসূত্র: আল্লামা আইনী (র.) বলেন, উভয় বাবই অযুর আহকাম সম্পর্কিত। শুধুমাত্র দৃষ্টিকোণগত পার্থক্য। তা হলো পূর্বের বাবে অযুর ফযীলত বর্ণনা করা হয়েছে: যা অযুর হুকুমসমূহের একটি। আর এ বাবে এমন অযুর হুকুম বর্ণনা করা হয়েছে, যাতে সন্দেহ সৃষ্টি হয়। সুতরাং অযুর হুকুম সম্পর্কিত হওয়ার ব্যাপারে উভয় হাদীসের মধ্যে মিল রয়েছে। : ওমদাতুল কারী
مِن الشك: এর منটি তা’লীলের জন্য। অর্থাৎ لاجل الشك
حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلاَةِ. فَقَالَ " لاَ يَنْفَتِلْ ـ أَوْ لاَ يَنْصَرِفْ ـ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا ".
অনুবাদ: হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াযীদ আনসারী (রা.) বলেন, তিনি আল্লাহর রাসূল (সা.)-এর কাছে এমন লোক সম্পর্কে অভিযোগ করলেন, যার নামাযের মধ্যে কোনো কিছু হওয়ার তথা বায়ু নির্গত হওয়ার অনুমান হয়। তিনি বললেন, সে যতক্ষণ শব্দ না শুনে বা গন্ধ অনুভব না করে ততক্ষণে নামায ত্যাগ করবে না।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে এখানে ২৫ ও বায়ূ’ ২৭৬ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তাছাড়া মুসলিম, আবুদাউদ, তিরমিযী, ইবনে মাজায়ও বর্ণিত হয়েছে।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য لاَ يَنْفَتِلْ -এর সাথে। কেননা এর দ্বারা বুঝে আসছে যে, সন্দেহের কারণে অযু না করা, নিশ্চিত হওয়া না পর্যন্ত। আর তা হলো حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا
ব্যাখ্যা:
او لا ينصرف : এ বাক্যের او টি রাবীর সন্দেহের জন্য।
او يجد ريحها : অর্থাৎ পাদের গন্ধ পাওয়া।
আল্লামা আইনী (র.) বলেন, বাবের হাদীস দ্বারা একটি মুলনীতি উদ্ভাবন করা হয়েছে। তা হলো সকল বস্তুকে তার আসল বা মূলের উপর অবশিষ্ট রাখা হবে, যতক্ষণ পর্যন্ত তার পরিপন্থির একিন না হবে। অর্থাৎ সন্দেহ কোনো নিশ্চিত বিষয়কে নষ্ট করতে পারে না। সেই মূলনীতিটি হলো: اليقين لا يزول بالشك এ মূলনীতির উপর সকল ওলামায়ে কেরামের ঐকমত্য রয়েছে।
কোন মন্তব্য নেই