حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ، كَانُوا أُنَاسًا فُقَرَاءَ، وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَالِثٍ، وَإِنْ أَرْبَعٌ فَخَامِسٌ أَوْ سَادِسٌ ". وَأَنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلاَثَةٍ فَانْطَلَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَشَرَةٍ، قَالَ فَهْوَ أَنَا وَأَبِي وَأُمِّي، فَلاَ أَدْرِي قَالَ وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَنَا وَبَيْنَ بَيْتِ أَبِي بَكْرٍ. وَإِنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ لَبِثَ حَيْثُ صُلِّيَتِ الْعِشَاءُ، ثُمَّ رَجَعَ فَلَبِثَ حَتَّى تَعَشَّى النَّبِيُّ صلى الله عليه وسلم فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ، قَالَتْ لَهُ امْرَأَتُهُ وَمَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ ـ أَوْ قَالَتْ ضَيْفِكَ ـ قَالَ أَوَمَا عَشَّيْتِيهِمْ قَالَتْ أَبَوْا حَتَّى تَجِيءَ، قَدْ عُرِضُوا فَأَبَوْا. قَالَ فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ فَقَالَ يَا غُنْثَرُ، فَجَدَّعَ وَسَبَّ، وَقَالَ كُلُوا لاَ هَنِيئًا. فَقَالَ وَاللَّهِ لاَ أَطْعَمُهُ أَبَدًا، وَايْمُ اللَّهِ مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلاَّ رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا. قَالَ يَعْنِي حَتَّى شَبِعُوا وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ، فَنَظَرَ إِلَيْهَا أَبُو بَكْرٍ فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثَرُ مِنْهَا. فَقَالَ لاِمْرَأَتِهِ يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا قَالَتْ لاَ وَقُرَّةِ عَيْنِي لَهِيَ الآنَ أَكْثَرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثَلاَثِ مَرَّاتٍ. فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ وَقَالَ إِنَّمَا كَانَ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ ـ يَعْنِي يَمِينَهُ ـ ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً، ثُمَّ حَمَلَهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَصْبَحَتْ عِنْدَهُ، وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ، فَمَضَى الأَجَلُ، فَفَرَّقَنَا اثْنَا عَشَرَ رَجُلاً، مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ، اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ فَأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ، أَوْ كَمَا قَالَ.
অনুবাদ: হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর (রা.) বলেছেন, আসহাবে সুফফাগণ ছিলেন দরিদ্র। এ কারণে আল্লাহর নবী (সা.) (সকলকে) বলে দিয়েছিলেন যে, যাদের কাছে দুইজন মানুষের খাদ্য রয়েছে, তারা আসহাবে সুফ্ফার মধ্য থেকে একজনকে নিয়ে গিয়ে (তাদের আহারে) তৃতীয় জনকে অন্তর্ভুক্ত করবে। চারজনের খাদ্য থাকলে (আসহাবে সুফফার একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তাদের আহারে) পঞ্চম বা ষষ্ঠ জনকে অন্তর্ভুক্ত করবে। (এক দিন) আবু বকর তিন জনকে এবং আল্লাহর নবী (সা.) দশ জনকে নিয়ে এলেন। আব্দুর রহমান বলেন, আমি আমার পিতা (আবু বরক) ও আমার মা ছিলাম (আমাদের পরিবারে)। (আবু উসমান বলেন,) জানি না তিনি এ কথাও বলেছিলেন কিনা যে, আমার স্ত্রী এবং খাদেমও ছিল, যে আমার ও আবু বকর উভয়ের গৃহে কাজ করতো। আবু বকর আল্লাহর নবী (সা.) এর ওখানেই রাতের খাবার গ্রহণ করে কিছু সময় সেখানে কাটালেন এবং সেখানেই ইশার নামাজ আদায় করেন। এর পরও তিনি এতক্ষণ দেরী করে ফিরলেন যে, ইতোমধ্যে আল্লাহর নবী (সা.) কিছুটা আরামও করে নিলেন। তারপরে আল্লাহর ইচ্ছামত রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর তিনি বাড়ী ফিরলেন। তাঁর স্ত্রী তাঁকে বললেন, তোমার মেহমানদের অথবা (বর্ণনকারীর সন্দেহ) তোমার মেহমানের থেকে কে তোমাকে দূরে সরিয়ে নিয়ে গেল? (অর্থাৎ তাদের কথা ভুলে বসেছিলে)। আবু বকর বললেন, তুমি কি তাদেরকে (রাতের) খাবার দাওনি? তিনি বললেন, তুমি না আসা পর্যন্ত তারা খেতে অস্বীকার করেছে। খাদ্য তো তাদের সামনে উপস্থিত করা হয়েছিল, কিন্তু তারা অস্বীকৃতি জানিয়েছে। আব্দুর রহমান বলেন, আমি (তখন ভয়ে) আত্মগাপন করলাম। আবু বকর রাগানি¦ত হয়ে হে গুনসার বলে সম্বোধন করলেন এবং ভাল-মন্দ অনেক কিছু বললেন। এরপর তাদেরকে (আহলে সুফফার লোকজনকে) বললেন, আপনারা কোনো দ্বিধা না করে খেয়ে নিন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই