باب السَّمَرِ فِي الْفِقْهِ وَالْخَيْرِ بَعْدَ الْعِشَاءِ
পরিচ্ছেদ: দীনি মাসআলা-মাসায়েল ও কল্যাণমূলক কথাবার্তা ইশার পরে বলা প্রসঙ্গে
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ، قَالَ حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، قَالَ انْتَظَرْنَا الْحَسَنَ وَرَاثَ عَلَيْنَا حَتَّى قَرُبْنَا مِنْ وَقْتِ قِيَامِهِ، فَجَاءَ فَقَالَ دَعَانَا جِيرَانُنَا هَؤُلاَءِ. ثُمَّ قَالَ قَالَ أَنَسٌ نَظَرْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ حَتَّى كَانَ شَطْرُ اللَّيْلِ يَبْلُغُهُ، فَجَاءَ فَصَلَّى لَنَا، ثُمَّ خَطَبَنَا فَقَالَ " أَلاَ إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا ثُمَّ رَقَدُوا، وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ ". قَالَ الْحَسَنُ وَإِنَّ الْقَوْمَ لاَ يَزَالُونَ بِخَيْرٍ مَا انْتَظَرُوا الْخَيْرَ. قَالَ قُرَّةُ هُوَ مِنْ حَدِيثِ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
অনুবাদ: হযরত কুররা ইবনে খালেদ (রা.) বলেন, আমরা একদিন হাসান (বসরী)-এর জন্য (মসজিদে) অপেক্ষা করছিলাম। তিনি আসতে এত দেরী করলেন যে, মসজিদ থেকে তাঁর বিদায় নেয়ার সময় হয়ে হলো। এরপর তিনি এসে বললেন, আমার এ প্রতিবেশীরা আমাকে ডেকে নিয়েছিল, ( এ জন্যে আমার আসতে দেরী হয়েছে)। এরপর তিনি বর্ণনা করলেন যে, আনাস ইবনে মালেক বলেছেন, এক রাতে আমরা (মসজিদে বসে) আল্লাহর নবী (সা.) এর জন্য অপেক্ষা করতে করতে রাতের অর্ধাংশ অতিবাহিত হবার উপক্রম হলো। এরপর তিনি এসে আমাদর নামাজ আদায় করালেন এবং নামাজ শেষে আমাদেরকে লক্ষ্য করে বললেন, জেনে রাখো! অন্য সবাই নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু যতক্ষণ থেকে তোমরা নামাজের অপেক্ষায় বসে আছ ততক্ষণ থেকে নামাজরত অবস্থায় আছ।
প্রাসঙ্গিক আলোচনা
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য হবে ثُمَّ خَطَبَنَا-এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৮১, ৮৪, ৯১, ১১৭, ৮৭২ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي حَثْمَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ رَأْسَ مِائَةٍ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ ". فَوَهِلَ النَّاسُ فِي مَقَالَةِ رَسُولِ اللَّهِ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ إِلَى مَا يَتَحَدَّثُونَ مِنْ هَذِهِ الأَحَادِيثِ عَنْ مِائَةِ سَنَةٍ، وَإِنَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ " يُرِيدُ بِذَلِكَ أَنَّهَا تَخْرِمُ ذَلِكَ الْقَرْنَ.
অনুবাদ: হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) তাঁর শেষ জীবনে এক রাতে ইশার নামাজ আদায় করে সালাম ফিরে বললেন, আজকের এ রাত সম্পর্কে তোমরা কি বলো? আজ যারা এ ভূ-পৃষ্ঠে আছে আজ থেকে ঠিক একশ বছরের প্রান্তে তাদের কেউই থাকবে না। ইবনে ওমর বলেন, আল্লাহর নবী (সা.)-এর এ কথাটির মর্ম উপলব্ধি করতে লোকেরা ভুল করেছে এবং একশ বছরের ব্যাখ্যা করতে গিয়ে অনেক কথা বলেছে। আল্লাহর নবী (সা.) যা বলেছেন তা হলো, আজ যারা এ ভু-পৃষ্ঠে আছে তাদের কারো (আজ থেকে একশ বছর পূর্তির মাথায়) অস্তিত্ব থাকবে না। এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে, এ শতাব্দী শেষ হয়ে যাবে।
প্রাসঙ্গিক আলোচনা
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য হবে فَلَمَّا سَلَّمَ قَام النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِه فَوَهِلَ النَّاسُ -এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ২২, ৮০, ৮৪ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো পূর্বের বাবে سمر بعد العشاء [ইশার পরে কথাবার্তা বলা মাকরুহ] হওয়ার অধীনে কল্যাণমূলক কথাবার্তা, দীনী ইলম , ওয়াজ-নসীহত ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা হবে না। কেননা, কল্যাণমূলক কাজের পরামর্শ ইত্যাদি করা হাদীস দ্বারা প্রমাণিত। যেমন বাবের হাদীসে আছে, নবী করীম (সা.) ইশার পর লোকদের সম্বোধন করেছেন।
বাবের দ্বিতীয় হাদীস কিতাবুল ইলমে অতিবাহিত হয়েছে। দেখুন নাসরুল বারী খ. ১. পৃ. ১১৫
কোন মন্তব্য নেই