Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল আযানঃ ইকামতের পরে যদি ইমাম সাহেব কোনো প্রয়োজনের সম্মুখীন হন

باب الإِمَامِ تَعْرِضُ لَهُ الْحَاجَةُ بَعْدَ الإِقَامَةِ

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِي رَجُلاً فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلاَةِ حَتَّى نَامَ الْقَوْمُ‏.‏

পরিচ্ছেদ: ইকামতের পরে যদি ইমাম সাহেব কোনো প্রয়োজনের সম্মুখীন হন

অনুবাদ: হযরত আনাস (রা.) বলেন, একবার নামাজের ইকামত হয়ে যাবার পর আল্লাহর নবী (সা.)-কে দেখা গেল মসজিদের এক পাশে এক ব্যক্তির সাথে নিæ স্বরে কথা বলছেন। কিছু লোক তন্দ্রাচ্ছন্ন না হওয়া পর্যন্ত তিনি নামাজে এসে দাঁড়ালেন না।

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য أُقِيمَتِ الصَّلاَةُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُنَاجِي رَجُلاً -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৮৯, ৮৯, ৯৩১ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো ইকামতের পর যদি ইমাম সাহেব কোনো প্রয়োজনের কারণে নামাজ শুরু করতে বিলম্ব করেন তাহলে তা জায়েয আছে। অর্থাৎ ইকামতের পর সাথে সাথে নামাজে দাঁড়ানো ইমামের জন্য জরুরী নয়; তবে ফোকাহায়ে কেরাম লিখেছেন যদি অধিক বিলম্ব হয় তাহলে ইকামত পুনরায় বলতে হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.