অনুবাদ: হযরত আবু হুরাইরা (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) বলেছেন, মুনাফিকের জন্য ফজর ও ইশার নামাজের চাইতে অন্য কোনো নামাজ কঠিন নয়। তারা যদি এ দুই ওয়াক্তের নামাজের ছওয়াব জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এই দুই ওয়াক্তের নামাজে আসতো। আমি সংকল্প করেছিলাম মুয়াযযীনকে আজান দেয়ার আদেশ করবো এরপর কাউকে ইমামতি করতে বলবো এবং যারা এখনো নামাজে শরীক হয়নি আমি আগুন দিয়ে তাদের ঘরগুলো জ্বালিয়ে দিবো।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো ইশার নামাজ জামাতের সাথে পড়ার ফযীলত বর্ণনা করা। আর كتاب المواقيت-এ (পৃ. ৮০) باب فضل العشاء দ্বারা উদ্দেশ্য হলো ইশার নামাজের ফযীলত বর্ণনা করা বা ইশার নামাজের জন্য অপেক্ষা করার ফযীলত বর্ণনা করা। কারণ, ইশার নামাজ হলো এ উম্মতে মুহাম্মাদিয়ার ব্যতিক্রমী বৈশিষ্ট্য। আর এখানে ইশার নামাজ জামাতে পড়ার ফযীলত বর্ণনা করা উদ্দেশ্য। সুতরাং এটা বলা সহীহ হবে না যে, বাব تكرار [বারংবার] হয়েছে।
ব্যাখ্যা:
এ হাদীসেও ঘর জ্বালিয়ে দেওয়ার হুকমির কথা রয়েছে। যাদের ঘর জ্বালানোর কথা নবী করীম (সা.) ইচ্ছা করেছিলেন তারা শুধুমাত্র মুনাফিকই ছিল না; বরং মুসলমানও ছিল। তাদের অবহেলার কারণে তাদেরকে সতর্ক করা উদ্দেশ্য ছিল। এবং এ আমলকে মুনাফিকদের আমল বলে তাদেরকে ভয় দেখানো হয়েছে।
কোন মন্তব্য নেই