পরিচ্ছেদ: বৃষ্টি ও কোনো ওজরের কারণে ঘরে নামাজ পড়ার অনুমতি প্রসঙ্গে
অনুবাদ: হযরত নাফে (রা.) বর্ণনা করছেন, ঠান্ডা ও বাতাস প্রবাহিত রাতে ইবনে ওমর নামাজের জন্যে আজান দিয়ে পরে বললেন, তোমরা নিজ নিজ স্থানে নামাজ আদায় করে নাও। এরপর তিনি বললেন, ঠান্ডা ও বৃষ্টির রাতে আল্লাহর রাসূল (সা.) মুয়াযযীনকে (আজান দেয়ার পর) একথা বলার জন্য আদেশ দিতেন, হে লোকেরা তোমরা নিজ নিজ স্থানে নামাজ আদায় করে নাও।
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ، أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ، كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهْوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالسَّيْلُ وَأَنَا رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ، فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلًّى، فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ ". فَأَشَارَ إِلَى مَكَانٍ مِنَ الْبَيْتِ، فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
অনুবাদ: হযরত মাহমুদ ইবনে রবী আনসারী (রা.) বর্ণনা করছেন। ইতবান নামক একজন সাহাবী তার কওমের ইমামতি করতেন। তিনি ছিলেন অন্ধ। (একদিন) তিনি আল্লাহর রাসূল (সা.)-কে বললেন, হে আল্লাহর রাসূল (সা.)! আমি তো অন্ধ, (যখন) অন্ধকার থাকে এবং বৃষ্টি পড়তে থাকে (আমি তখন জামাআতে আসতে পারি না) অতএব আপনি আমার ঘরের কোনো এক জায়গায় নামাজ পড়–ন। আমি সে জায়গাটিকে মুসাল্লা (নামাজের জায়গা) বানিয়ে নেব। আল্লাহর রাসূল (সা.) তার ঘরে এসে বললেন, তুমি কোন জায়গাটি আমার নামাজ আদায় করার জন্য পছন্দ করো? তিনি ঘরের একটি জায়গা দেখিয়ে দিলেন। আল্লাহর রাসূল (সা.) সে জায়গায় নামাজ আদায় করলেন।
শিরোনামের উদ্দেশ্য: এ শিরানাম দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা প্রমাণ করা যে, ওজরের কারণে জামাত তরক করা জায়েয আছে।
পুর্বের বাবে বর্ণিত হয়েছে যে, রোগের একটা বিশেষ পরিমাণ জামাত তরক করার জন্য গ্রহণযোগ্য হবে। এখানে ইমাম বুখারীর উদ্দেশ্য হলো ওজরের বিষয়টির ব্যাপকতা প্রমাণ করা। অর্থাৎ রোগ ছাড়াও অন্যান্য কারণ যেমন বৃষ্টি, ঝড়-তুফান, শৈত্যপ্রবাহ এ সবকিছুও জামাত তরক করার কারণ হতে পারে। এখন ঘরে নামাজ জামাতে পড়বে না একাকী তা নির্ভর করে ঘরের অবস্থার উপর। যা-হোক ঝড়-তুফান ও শৈত্যপ্রবাহ ইত্যাদিতে জামাত তরক করা এটা হলো রুখসত, তবে উত্তম ও আযীমত হলো মসজিদে যাওয়া।
ব্যাখ্যা:
ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ : বৃষ্টি সর্বসম্মতিক্রমে ওজর। তবে আরো কারণ আছে। আল্লামা শামী (র.) গ্রহণযোগ্য ওজরের সংখ্যা ২০টি উলেখ করেছেন।
বাবের দ্বিতীয় হাদীস অর্থাৎ ৬৪১ নং হাদীসের ব্যাখ্যার জন্য দেখুন নাসরুল বারী দ্বিতীয় খণ্ড হাদীস নং ৪১২
কোন মন্তব্য নেই