পরিচ্ছেদ: বৃষ্টির দিনে যারা মসজিদে উপস্থিত হতে পেরেছে, ইমাম সাহেব কি তাদেরকে নিয়ে নামাজ পড়বেন? এবং জুমআর দিন বৃষ্টির মধ্যে খুতবা পড়বেন কিনা?
অনুবাদ: হযরত আব্দুল্লাহ ইবনে হারেস (রা.) বলেন, এক ঝড় বৃষ্টির দিনে ইবনে আব্বাস আমাদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। মুয়াযযীন যখন حَىَّ عَلَى الصَّلاَةِ (নামাজের জন্য এসো) এই বাক্যে পৌঁছলো, তখন তিনি তাকে এই বলতে আদেশ করলেন, তোমরা নিজ নিজ আবাসে নামাজ আদায় করে নাও। এই শুনে লোকজন একে অপরের দিকে তাকাতে লাগলো। তারা যেন এটা খারাপ মনে করছিল। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, মনে হচ্ছে তোমরা এটাকে খারাপ মনে করছো। আমার চাইতে যিনি শ্রেষ্ঠ তিনিই তো এমন করেছেন অর্থাৎ আল্লাহর নবী (সা.)। এ কথা সত্য যে আজান হলে মসজিদে আসা ওয়াজিব কিন্তু এই ঝড়বৃষ্টির দিনে আমি তোমাদেরকে বাইরে আনা ভালো মনে করিনি।
প্রাসঙ্গিক আলোচনা
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ ذِي رَدْغٍ -এর সাথে। কারণ, এ দিনটি ছিল জুমআর দিন এবং বৃষ্টির দিন।
অনুবাদ: হযরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন, একবার বৃষ্টি এলে ছাদ দিয়ে পানি পড়তে থাকে। ছাদ ছিল খেজুর ডালের তৈরী। এ সময় নামাজের ইকামত হলো। তখন আল্লাহর রাসূল (সা.)-কে দেখলাম কাদামাটির ওপর সিজদা করছেন। এমনকি আমি তাঁর কপালে কাদামাটির চিহ্নও দেখতে পেলাম।
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ. وَكَانَ رَجُلاً ضَخْمًا، فَصَنَعَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا فَدَعَاهُ إِلَى مَنْزِلِهِ، فَبَسَطَ لَهُ حَصِيرًا وَنَضَحَ طَرَفَ الْحَصِيرِ، صَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ. فَقَالَ رَجُلٌ مِنْ آلِ الْجَارُودِ لأَنَسٍ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى قَالَ مَا رَأَيْتُهُ صَلاَّهَا إِلاَّ يَوْمَئِذٍ.
অনুবাদ: হযরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, একজন আনসারী আল্লাহর রাসূল (সা.)-কে বললো, আমি আপনার সাথে নামাজ আদায় করতে অক্ষম। লোকটি ছিল মোটা। সে আল্লাহর নবী (সা.)-এর জন্য খাবার তৈরী করলো এবং তার বাড়ীতে তাঁকে দাওয়াত দিল। তাঁর জন্য একটি চাটাই পেতে দিয়ে চাটাইয়ের এক প্রান্তে পানি ছিটিয়ে মুছে দিল। তিনি এর ওপর দুই রাকাআত নামাজ আদায় করলেন। জারুদ পরিবারের এক ব্যক্তি আনাসকে জিজ্ঞেস করলো আল্লাহর নবী (সা.) কি চাশতের নামাজ আদায় করতেন? তিনি বললেন, ঐ দিন ছাড়া আর কোনো দিন তাঁকে এই নামাজ আদায় করতে দেখিনি।
প্রাসঙ্গিক আলোচনা
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ. وَكَانَ رَجُلاً ضَخْمًا -এর সাথে। শিরোনামের প্রথমাংশের সাথে মিল হবে। কারণ নবী করীম (সা. ) অন্ধ লোকটির অনুপস্থিতিতে অন্যদেরকে নিয়ে নামাজ পড়েছেন।
ব্যাখ্যা: এ হাদীসে رجلا ضخما অর্থাৎ হযরত ইতবান বিন মালিক (রা.) নিজের অপারগতা প্রকাশের প্রেক্ষিতে হুযুর (সা.) তাকে বৃষ্টির কারণে জামাত তরক করার অনুমতি দিয়েছেন। সুতরাং যদি ঐ ভারী লোকটি দ্বারা অন্য কেউ উদ্দেশ্য হয় এবং ওজরের কারণে মসজিদে আসতে না পারে তাহলে এটাই স্পষ্ট যে, হুযুর (সা.) শুধুমাত্র উপস্থিতদেরকে নামায পড়িয়েছেন। সুতরাং صلوة بمن حضر في المطر প্রমাণিত হয়ে গেল।
কোন মন্তব্য নেই