Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল আজানঃ কাতার সোজা করার সময় ইমাম মানুষের দিকে মুখ করবে


باب إِقْبَالِ الإِمَامِ عَلَى النَّاسِ عِنْدَ تَسْوِيَةِ الصُّفُوفِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ أُقِيمَتِ الصَّلاَةُ فَأَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَجْهِهِ فَقَالَ ‏ "‏ أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي

পরিচ্ছেদ: কাতার সোজা করার সময় ইমাম মানুষের দিকে মুখ করবে

অনুবাদ: হযরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, একবার নামাজে একামত দেয়া হলে আল্লাহর রাসূল (সা.) আমাদের দিকে ফিরে বললেন, তোমরা নামাজের কাতারগুলো ঠিক করে নাও এবং সারিবদ্ধ হয়ে মিলিতভাবে দাঁড়িয়ে যাও। আমি তোমাদেরকে আমার পিছনেও দেখে থাকি।

প্রাসঙ্গিক আলোচনা

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ -এর সাথে।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৯৬ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।

শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো কাতার সোজার পদ্ধতি শিক্ষা দেওয়া। তাহলো এই যে, ইমামের উচিত তাকবীরে তাহরীমা বলার সময় প্রথমে মুক্তাদিদের দিকে দৃষ্টি নিবন্ধ করবে যে, কাতার সোজা আছে কিনা? কাতার সোজা করা ইমাম সাহেবের দায়িত্ব।

ব্যাখ্যা:

وَتَرَاصُّو : শব্দটি মূলত تراصصوا ছিল, সোয়াদকে সোয়াদের মধ্যে ইদগাম করে দেয়া হয়েছে। অর্থ হলো تلاصقوا তোমরা পরস্পর একে অপরের সাথে মিলে যাও।

শব্দটির মূলবর্ণ হলো رَصٌّ যার অর্থ হলো দুটি বস্তু একটি অপরটির সাথে মিলিয়ে জুড়ে দেওয়া;সংযুক্ত করে দেওয়া।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.