Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল হায়েযঃ (শিরোনামহীন)

باب

পরিচ্ছেদ: (শিরোনামহীন)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُدْرِكٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ ـ اسْمُهُ الْوَضَّاحُ ـ مِنْ كِتَابِهِ قَالَ أَخْبَرَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ خَالَتِي، مَيْمُونَةَ ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا كَانَتْ تَكُونُ حَائِضًا لاَ تُصَلِّي، وَهْىَ مُفْتَرِشَةٌ بِحِذَاءِ مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ يُصَلِّي عَلَى خُمْرَتِهِ، إِذَا سَجَدَ أَصَابَنِي بَعْضُ ثَوْبِهِ

باب : এখানে باب শব্দটিকে যদি তানভীনযোগে পড়া হয় তখন ইবারত হবে هذا بابٌ নতুবা সাকিন যোগে পড়তে হবে। কারণ ইরাব হবে তারকীব হওয়ার পরই।

এ বাবটি শিরোনামহীন। উসাইলি প্রমুখের কপিতে باب শব্দটিও নেই। সুতরাং যদি باب না থাকে তাহলে তো স্পষ্টই যে, এটি পূর্বের বাবের অন্তর্ভুক্ত। তখন ইমাম বুখারীর উদ্দেশ্য হবে এটা বর্ণনা করা যে, যেমনিভাবে নিফাসগ্রস্ত/প্রসূতি মহিলার জানাযার নামাজ পড়া হবে, তেমনিভাবে হায়েযগ্রস্ত মহিলা হায়েয অবস্থায় মারা গেলেও তার জানাযার নামাজ পড়া হবে। কেননা, হায়েয ও নেফাস উভয়টার হুকুম একই। এবং নিশ্চিতভাবে তাদের রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর  উভয় প্রকার মহিলাই পবিত্র হয়ে যায়।

সুতরাং যেমনিভাবে নেফাসগ্রস্ত মহিলার রক্ত তার মৃত্যুর দ্বারা বন্ধ হয়ে যায় এবং তাকে গোসল দেওয়ার পর পবিত্র হয়ে যায়, তেমনিভাবে হায়েযগ্রস্ত মহিলারও রক্ত মৃত্যুর দ্বারা বন্ধ হয়ে যায়, এবং তাকেও গোসল দেওয়ার পর পবিত্র হয়ে যায়। সুতরাং হায়েযগ্রস্ত মহিলারও জানাযার নামাজ পড়া হবে। কারণ, المؤمن لا ينجس মুমিন নাপাক হয় না।

আর যদি এখানে باب থাকে তখন এটি হবে পূর্বের বাবের فصل তথা পরিচ্ছেদের পর্যায়ে। অর্থাৎ كالفصل من الباب السابق

অথবা বলা হবে যে, ইমাম বুখারী বুদ্ধির প্রখরতা বা মেধা যাচাইয়ের জন্য শিরোনাম উলে­খ করেননি।

সেক্ষেত্রে এখানের উপযোগী শিরোনাম হতে পারে:

১.    باب  الصلوة بقرب الحائض

২.    باب اذا مس ثوب الحائض فلا ضير فيه


হাদীসের অনুবাদ: হযরত আব্দুল্লাহ বিন সাদ্দাদ (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা মায়মুনা (রা.) হতে, যিনি নবী করীম (সা.)-এর সহধর্মিণী ছিলেন: শুনেছি যে, তিনি যখন হায়েয অবস্থায় থাকতেন এবং নামাজ পড়তেন না তখনও নবী করীম (সা.)-এর (ঘরে) জায়নামাজের সামনে শুয়ে থাকতেন। আর তিনি ছোট চাটাইয়ে নামাজ পড়তেন। তিনি যখন সিজদা করতেন তখন তার কাপড়ের কিছু অংশ আমার দেহে লেগে যেত।

চমৎকার সমাপ্তি: 

لاَ تُصَلِّي، وَهْىَ مُفْتَرِشَةٌ : হায়েযগ্রস্ত মহিলা নামাজ পড়ে না; কিন্তু নামাজীর সামনে (জানাযার ন্যায়) শুয়ে থাকে। যেমন মৃত ব্যক্তি সে নিজে নামাজ পড়ে না; কিন্তু তাকে সামনে রেখে লোকেরা নামাজ পড়ে।

এর দ্বারা হায়েয ঈরিচ্ছেদ সমাপ্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে। তদুপরি কিতাবের পাঠকেরও জীবনের সমাপ্তির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে, গাফেল হয়ো না।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.