অনুবাদ: হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) একদিন দুটি কবরের পাশ দিয়ে যাবার সময় বললেন, এদেরকে আযাব দেয়া হচ্ছে এবং কোনো বড় কাজের কারণে এদেরকে আযাব দেয়া হচ্ছে না। এদের একজন প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতো না। এবং অপর একজন চুগলী করে বেড়াতো। তারপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল নিয়ে দুই টুকরো করলেন এবং প্রত্যেক কবরের উপর একটি করে গেঢ়ে দিলেন। লোকজন বললো, হে আল্লাহ রাসূল (সা.)! আপনি এমন করলেন কেনো? উত্তরে তিনি বললেন, হয়ত আল্লাহ এর কারণে ডাল দুটি না শুকানো পর্যন্ত তাদের কবর আযাব হালকা করতে পারেন।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য لَيُعَذَّبَانِ إِنَّهُمَا -এর সাথে।
শিরোনামহীব পরিচ্ছেদ: আল্লামা আইনী বলেন, এ হাদীসটি হুবহু ঐ হাদীস যার জন্য ইমাম বুখারী من الكبائر ان لا يستتر من بوله শিরোনাম গঠন করেছিলেন। কারণ, উভয় হাদীসেরই সূত্র ও উৎস এক। তবে সনদ ও মতনে কিছু অংশে বিভিন্নতা রয়েছে। পূর্বের বাবে ছিল عن مجاهد عن ابن عباس আর এখানে আছে عن مجاهد عن طاؤس عن ابن عباس ইমাম বুখারীর তাখরীজ উভয়ভাবেই সহীহ আছে। কেননা, সম্ভবত মুজাহিদ এ হাদীসটিকে সরাসরি ইবনে আব্বাস (রা.) হতে শ্রবণ করেছেন, আবার কখনো পরোক্ষভাবে তাউসের মাধ্যমে ইবনে আব্বাস থেকে শ্রবণ করেছেন।
এখন প্রশ্ন হলো মাঝখানে তো একটি বাব রয়েছে? তার উত্তর হলো মধ্যবর্তী বাব তথা باب ما جاء في غسل البولটি মূলত পূর্ববর্তী বাবের অধীনস্থ বাব।
শিরোনামহীন বাবের উদ্দেশ্য:
১. হাফিজ ইবনে হাজার আসকালানী (র.) বলেন, এটি হলো كالفصل من الباب السابق পূর্ববর্তী বাবের فصلস্বরূপ।
২. শাহ ওয়ালিউল্লাহ (র.) বলেন, অধিকাংশ কপিতে এখানে বাব উলেখ নেই। তাই এটা বিলুপ্ত হওয়াই উত্তম।
৩. অথবা তরজমাতুল বাব ছেড়ে দিয়ে শিক্ষার্থীদের মেধার পরীক্ষা ও অনুশীলন করাতে চান যে, তারা যেন বর্ণিত হাদীস থেকে কোনো মাসআলা উৎসারণ করে তদনুযায়ী একটি তরজমাতুল বাব লিখে দেয়। সুতরাং পূর্ববর্তী বাব ছিল প্রস্রাবের ছিটা হতে সতর্ক না থাকা কবীরা গুনাহ, সুতরাং পূর্ববর্তী বাবের প্রতি লক্ষ্য করে এখানে শিরোনাম হতে পারে প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করা কবরের আজাবের কারণ।
কোন মন্তব্য নেই