Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুল অযুঃ সাথীর নিকটবর্তী এবং দেয়ালের আড়ালে প্রস্রাব করা

باب الْبَوْلِ عِنْدَ صَاحِبِهِ وَالتَّسَتُّرِ بِالْحَائِطِ

পরিচ্ছেদ: সাথীর নিকটবর্তী এবং দেয়ালের আড়ালে প্রস্রাব করা প্রস্রঙ্গে

যোগসূত্র: উভয় বাবের মধ্যে যোগসূত্র স্পষ্ট। কারণ,  উভয় বাবই প্রস্রাব করার ধরণ সম্পর্কিত

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ رَأَيْتُنِي أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم نَتَمَاشَى، فَأَتَى سُبَاطَةَ قَوْمٍ خَلْفَ حَائِطٍ، فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ، فَانْتَبَذْتُ مِنْهُ، فَأَشَارَ إِلَىَّ فَجِئْتُهُ، فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ‏.‏

অনুবাদ: হযরত হুযাইফা (রা.) বলেন, আমি ও আল্লাহর নবী (সা.) এক সাথে যাচ্ছিলাম। এমন সময় তিনি দেওয়ালের পিছনে লোকজনের ময়লা ফেলার স্থানে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলেন। আমি তাঁর কাছে থেকে সরে গেলাম। কিন্তু তিনি আমাকে ইশারা করায় আমি তাঁর কাছে গিয়ে তাঁর পিছনে দাঁড়ালাম, যতক্ষণ না তিনি প্রস্রাব শেষ করলেন।

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ এবং خَلْفَ حَائِطٍ -এর সাথে। অর্থাৎ শিরোনামে দুটি বিষয় উলে­খ রয়েছে। একটি হলো সাথীর নিকটে প্রস্রাব করা। যা হযরত হুযায়ফার উক্তি: فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ দ্বারা প্রমাণিত। এবং দ্বিতীয়টি হলো দেয়াল দ্বারা আড়াল করা। যা خَلْفَ حَائِطٍ দ্বারা প্রমাণিত।

হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৩৫, ৩৬, ৩৬ ও ৩৩৫ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।


শিরোনামের উদ্দেশ্য: হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (র.) বলেন: الغرض من عقد الباب ان ما نقل عنه انه اذا تبرز بعد في المذهب الخ একটি হাদীসে আছে যে, নবী করীম (সা.) প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য দূরে যেতেন। সুতরাং ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা প্রমাণ করা যে, এ দূরে যাওয়ার সম্পর্ক হলো মলত্যাগের সাথে:প্রস্রাবের সাথে নয়। কারণ, মলত্যাগের সময় উভয় দিকের সতর খোলা হয়। কিন্তু প্রস্রাবের সময় খোলা হয় না; তাই প্রস্রাবের জন্য দূরে না গিয়ে একদিকে দেয়ালের আড়াল এবং পিছনে তার সাথী দণ্ডায়মান অবস্থায় প্রস্রাব করা জায়েয হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.