অনুবাদ: হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ (রা.) বলেন, তাঁকে প্রশ্ন করা হলো, আপনি আল্লাহর নবী (সা.)-কে কিভাবে অযু করতে দেখছেন? এ কথা শুনে তিনি একটি গামলা আনালেন এবং দুই হাতের ওপর ভালোভাবে পানি ঢেলে তিন বার ধুলেন। তারপর পাত্রের ভিতরে হাত দিয়ে এক অঞ্জলী পানি নিয়ে তিনবার কুলি করলেন ও নাকে পানি দিলেন। তারপর পাত্রে হাত প্রবেশ করিয়ে অঞ্জলী ভরে পানি নিয়ে তিনবার মুখমন্ডল ধুলেন। তারপর দুই হাতের কব্জি পর্যন্ত দুইবার ধুলেন। তারপর হাতে পানি নিয়ে মাথা মাসাহ করলেন, হাত দুটি পিছনে আনলেন আবার সামনে নিয়ে গেলেন। তারপর পা দুটি ধুলেন এবং বললেন, আমি আল্লাহর নবী (সা.)-কে এভাবে অযু করতে দেখেছি।
অনুবাদ: হযরত আনাস বলেন, আল্লাহর রাসূল (সা.) এক পাত্র পানি আনতে বললেন। তাঁকে একটি অগভীর পাত্র দেয়া হলো, তাতে অল্প পানি ছিল। তিনি তাতে আঙ্গুল রাখলেন। আনাস বলেন, আমি পানির দিকে তাকিয়ে রইলাম এবং দেখলাম, পানি তাঁর আঙ্গুল থেকে উপচে পড়ছে। আমার অনুমান যারা সেই পানি দিয়ে অযু করেছে, তাদের সংখ্যা সত্তর থেকে আশি হবে।
বাবের উদ্দেশ্য: এ বাবটি হলো بابٌ في الباب তথা বাবের মধ্যে আরেকটি বাব-এর পর্যায়ের। পূর্বের বাবে পেয়ালার প্রকার ও ধাতুর ব্যপকতা বুঝানোর জন্য উদাহরণস্বরূপ مخضب-قدحসহ কয়েকটি বস্তুর উলেখ করা হয়েছে। যদি সেখানেই تور-এর উলেখ করা হতো তাহলে পৃথকভাবে এ বাবের উলেখের প্রয়োজন হতো না; কিন্তু ইমাম বুখারী (র.) এ বাব দ্বারা উদ্দেশ্য হলো অযুর পদ্ধতি ও আকৃতি বুঝানো যে, في التور এবং من التور অর্থাৎ পাত্র হতে এবং এবং পাত্রের মধ্যে এতদুভয়ই জায়েয।
بقدح رحراح : মুখ প্রশস্ত কিন্তু গভীরতা কম এমন পাত্র। আর গভীরতা কম হওয়ার কারণে পানিও কম ছিল।
কোন মন্তব্য নেই