পরিচ্ছেদ: থুথু, শ্লেষ্মা ইত্যাদি কাপড়ে লাগা প্রসঙ্গে
হযরত উরওয়া (বিন যুবায়ের) মিসওয়ার এবং মারওয়ান হতে বর্ণনা করেন যে, নবী করীম (সা.) হুদায়বিয়ার সন্ধির বছর বের হলেন। তারপর পুরো হাদীস বর্ণনা করেন। তার মধ্রে এও রয়েছৈ যে, নবী করীম (সা.) কোনো (গলা পরিষ্কার করে) কফ ফেলেননি; কিন্তু তাদের কারো না কারো হাতে তা পতিত হয়েছে। তারপর তা স্বীয় মুখমণ্ডল এবং দেহে মুছে নিতেন।
পূর্বের সাথে যোগসূত্র: পূর্বের বাবে ময়লা ও নাপাকীর আলোচনা ছিল যে, নামাযের মধ্যে যদি নামাযীর পিঠে ময়লা ও নাপাক বস্তু নিক্ষেপ করা হয় তাহলে নামায ফাসেদ হবে না। আর এটা জানা কথা যে, থুথু ও নাকের ময়লা এগুলি ময়লাও ঘৃণিত বস্তু। তাই এ বাবে সেগুলি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন।
বাবের উদ্দেশ্য: এ বাব দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা বর্ণনা করা যে, থুথু ও নাকের শ্লেষ্মাও ময়লা ও স্বভাবতঃই ঘৃণিত বস্তু; কিন্তু তা নাপাক নয়। অর্থাৎ ময়লা বস্তু দু’প্রকার। এক. ময়লা বস্তু হওয়ার পাশাপাশি তা নাপাকও। যেমন, পায়খানা, প্রস্রাব, বীর্য। দুই. কোনো কোনো ময়লা বস্তু ময়লা হওয়া সত্তে¡ও তা পবিত্র। যেমন কফ, থুথু, শ্লেষ্মা। এ বস্তুগুলো পবিত্র হওয়ার ব্যাপারে চার ইমাম ও জুমহূরের ঐকমত্য রয়েছে। শুধুমাত্র ইবরাহীম নখয়ী (র.) এবং সালমান ফারসী (রা.) হতে বর্ণিত রয়েছে যে, থুথু মুখ হতে পৃথক হওয়ার পরে তা নাপাক হয়ে যায়। ইমাম বুখারী এ কথা বলতে চান যে, মুখ হতে পৃথক হওয়ার পরও তা পাকই থাকে। সুতরাং ইবরাহীম নখয়ী প্রমুখের মত খণ্ডন করা হলো তাঁর উদ্দেশ্য।
ত্বহারাতের পরিচ্ছেদে এ বাবগুলি এনে এটা বর্ণনা করা উদ্দেশ্য যে, এর দ্বারা পানি নাপাক হয় না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ بَزَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَوْبِهِ. طَوَّلَهُ ابْنُ أَبِي مَرْيَمَ قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنِي حُمَيْدٌ قَالَ سَمِعْتُ أَنَسًا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
অনুবাদ: হযরত আনাস (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) তাঁর নিজের কাপড়ে থুথু ফেলেছিলেন। ইমাম বুখারী বলেন সাঈদ বিন আবু মারইয়াম এ হাদীসটি দীর্ঘ করে উলেখ করেছেন। তিনি বলেছেন আমাকে ইয়াহইয়াবিন আইয়ুব বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমার নিকট হুমাইদ বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি হযরত আনাস (রা.)-কে নবী করীম (সা.) হতে বর্ণনা করতে শুনেছি।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য بَزَقَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي ثَوْبِهِ -এর সাথে।
طَوَّلَهُ ابْنُ أَبِي مَرْيَمَ : যেহেতু বাবের হাদীসের সনদে রয়েছে: عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ইমাম বুখারী (র.) দ্বিতীয় সনদ উলেখ করে এ কথা প্রমাণ করছেন যে, আনাস (রা.) হতে হুমাইদ সরাসরি শ্রবণ করেছেন। কেউ কেউ যেমন ইয়াহইয়া বিন সাঈদ তাদের মাঝে মাধ্যম উলেখ করেছেন। এর আসল উত্তর এটাই যে, হতে পারে হুমাইদ উভয় ভাবেই এ হাদীস শ্রবণ করেছেন।
কোন মন্তব্য নেই