Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সালাহঃ এমন বিছানার দিকে মুখ করে নামায পড়া হয় যাতে হায়েযরত মহিলা শায়িত থাকে

 باب إِذَا صَلَّى إِلَى فِرَاشٍ فِيهِ حَائِضٌ

 
পরিচ্ছেদ: যদি এমন বিছানার দিকে মুখ করে নামায পড়া হয় যাতে হায়েযরত মহিলা শায়িত থাকে (তাহলে নামায সহীহ হবে)

حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ، قَالَ أَخْبَرَتْنِي خَالَتِي، مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ قَالَتْ كَانَ فِرَاشِي حِيَالَ مُصَلَّى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرُبَّمَا وَقَعَ ثَوْبُهُ عَلَىَّ وَأَنَا عَلَى فِرَاشِي‏.‏

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، سُلَيْمَانُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ مَيْمُونَةَ، تَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا إِلَى جَنْبِهِ نَائِمَةٌ، فَإِذَا سَجَدَ أَصَابَنِي ثَوْبُهُ، وَأَنَا حَائِضٌ‏.‏ وَزَادَ مُسَدَّدٌ عَنْ خَالِدٍ قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، وَأَنَا حَائِضٌ‏.‏

অনুবাদ হাদীস নং ৫০০ : উম্মুল মুমিনীন হযরত মায়মুনা বিনতে হারেস (রা.) বলেন, আমার বিছানা নবী (সা.)-এর মুসাল্লা বরাবর হতো। অনেক সময় তার কাপড় আমার ওপর পড়তো। অথচ আমি বিছানায় অবস্থান করতাম।
অনুবাদ হাদীস নং ৫০১ : উম্মুল মুমিনীন হযরত মায়মুনা (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) নামায আদায় করতেন। অথচ আমি তার পাশে ঘুমিয়ে থাকতাম। তিনি যখন সিজদা করতেন, তার কাপড় আমার শরীর স্পর্শ করতো। আমি সে সময় ঋতুবতী ছিলাম।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য স্পষ্ট। এ হাদীসে যদিও হায়েযের শব্দ নেই; কিন্তু পরবর্তী হাদীসে হায়েযের কথা স্পষ্ট রয়েছে। যা একথার দলীল যে, এ হাদীসও দ্বিতীয়টির উপর প্রয়োগ হবে। কারণ- الحديث يفسر بعضه بعضا‘এক হাদীস অপর হাদীসের ব্যাখ্যা  করে।’
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য فَإِذَا سَجَدَ أَصَابَنِي ثَوْبُهُ، وَأَنَا حَائِضٌ -এর সাথে।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা বর্ণনা করা যে, যদি হায়েযগ্রস্ত মহিলা নামাযীর পার্শ্বে বা সম্মুখে থাকে তাহলে নামায ফাসেদ হবে না। সুতরাং মহিলা অতিক্রম করার  দ্বারা আরো উত্তমরূপেই ফাসেদ হবে না । শিরোনামে الي শব্দ রয়েছে। অর্থা]ৎ বিছানার দিকে মুখ করে। সম্ভবত الي টি عام হবে। চাই বিছানা সামনে হোক বা বাম দিকে, নামায হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.