Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সালাহঃ যদি নামাজের মধ্যে ছোট কন্যা শিশুকে ঘাড়ে নেয়

 باب إِذَا حَمَلَ جَارِيَةً صَغِيرَةً عَلَى عُنُقِهِ فِي الصَّلاَةِ

 
পরিচ্ছেদ: যদি নামাজের মধ্যে ছোট কন্যা শিশুকে ঘাড়ে নেয় (তাহলে নামায নষ্ট হবে না)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي وَهْوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلأَبِي الْعَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ، فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا‏
অনুবাদ: হযরত আবু কাতাদা (রা.) বলেন, আল্লাহর রাসূল (সা.) তার কন্যা যয়নবের গর্ভজাত ও আবুল আস ইবনে রাবিয়ার ঔরষজাত উমামাকে কাঁদে নিয়ে নামায আদায় করতেন। সিজদার সময় তাকে নামিয়ে রাখতেন এবং যখন দাঁড়াতেন কাঁধে তুলে নিতেন।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য -এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
শিরোনামের উদ্দেশ্য: ইবনে বাত্তাল (র.) বলেন- اراد البخاري ان حمل المصلي الجارية اذا كان لا يضر الصلوة فمرورها بين يديه لا يضر الخ অর্থাৎ যখন মেয়েকে বহন করা দ্বারা নামায ভঙ্গ হয় না, তাহলে তারা সম্মুখ দিয়ে অতিক্রম করা দ্বারা আরো উত্তমরূপেই ভঙ্গ হবে না। মূলত}ঃ ইমাম বুখারী এর বৈধতা বর্ণনা করতে চাচ্ছেন।
আল্লামা কুস্তুল্লানী বলেন- انما فعل ذلك علي الصلوة والسلام لبيان الجواز وهو جائز لنا وشرع مستمر الي يوم الدين وهذا مذهبنا الخ
এটিই জুমহূর ওলামায়ে কেরাম হানাফী, শাফেয়ী ও হাম্বলীদের মাযহাব। তারা বলেন এ সূরতে নামায ভঙ্গ হবে না। এবং এটি আমলে কাছীরও নয়। কারণ, নবী করীম (সা.) তাঁকে ঘাড়ে ওঠা-নামা করতে নিজের হাত লাগানোরও প্রয়োজন হতো না; বরং উমামা নিজেই উঠে যেতেন এবং রুকু-সিজদায় যাওয়ার সময় পড়ে যাওয়ার ভয়ে নেমে যেতেন। আবার সিজদা হতে ওঠার সময় ঘাড়ের উপর বসে যেতেন। আমলে কাছীর তো তখন হবে যদি উভয় হাত ব্যবহার করা হয়।
সর্বোত্তম সংজ্ঞা তো হলো যে, দর্শনকারী তাকে দেখে সংশয়ে পতিত হবে যে, সে নামযরত কিনা?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.