Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সালাহঃ নামাযীর দিকে মুখ করে বসার বর্ণনা

 باب اسْتِقْبَالِ الرَّجُلِ صَاحِبَهُ أَوْ غَيْرَهُ فِي صَلاَتِهِ وَهُوَ يُصَلِّي وَكَرِهَ عُثْمَانُ أَنْ يُسْتَقْبَلَ الرَّجُلُ وَهُوَ يُصَلِّي، وَإِنَّمَا هَذَا إِذَا اشْتَغَلَ بِهِ، فَأَمَّا إِذَا لَمْ يَشْتَغِلْ فَقَدْ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ مَا بَالَيْتُ إِنَّ الرَّجُلَ لاَ يَقْطَعُ صَلاَةَ الرَّجُلِ.

 
পরিচ্ছেদ: নামাযীর দিকে মুখ করে বসার বর্ণনা। হযরত উসমান (রা.) নামাযীর দিকে মুখ করে বসাকে অপছন্দ করতেন। ইমাম বুখারী বলেন, এ অপছন্দনীয়তা ঐ সূরতে হবে যখন নামাযীর ধ্যান নষ্ট হয়ে যায়। কিন্তু যদি নামাযীর ধ্যান নষ্ট না হয় তাহলে হযরত যায়েদ বিন ছাবিত (রা.) বলেছেন ‘আমি এটার পরোয়া করিনা, কারণ পুরুষের সম্মুখ দিয়ে আসা পুরুষের নামাযকে নষ্ট করে না।’
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ ـ يَعْنِي ابْنَ صُبَيْحٍ ـ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهُ ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلاَةَ فَقَالُوا يَقْطَعُهَا الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ‏.‏ قَالَتْ قَدْ جَعَلْتُمُونَا كِلاَبًا، لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ يُصَلِّي، وَإِنِّي لَبَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، وَأَنَا مُضْطَجِعَةٌ عَلَى السَّرِيرِ، فَتَكُونُ لِي الْحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَسْتَقْبِلَهُ فَأَنْسَلُّ انْسِلاَلاً‏.‏ وَعَنِ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ نَحْوَهُ‏
অনুবাদ: উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) থেকে বর্ণিত। তাঁর কাছে যেসব বিষয় নামায নষ্ট করে দেয় সেগুলোর আলোচনা করা হলো। লোকজন বললো, কুকুর, গাধা ও নারী নামায নষ্ট করে দেয়। তিনি বললেন, তোমরা আমাদেরকে কুকুর বানিয়ে দিলে? আমি আল্লাহর রাসূল (সা.)-এর নামায পড়া অবস্থার তার ও কেবলার মাঝখানে চৌকির ওপর শুয়ে থাকতাম এবং আমার কোনো প্রয়োজন হলে তার সামনে দিয়ে যাওয়া খারাপ মনে করতাম বলে নীরবে বের হয়ে যেতাম।
হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য فَأَكْرَهُ أَنْ أَسْتَقْبِلَهُ -এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৫৬, ৭২, ৭৩, ৭৪, ১৩৬, ১৬১, ৯২৮ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো মহিলা নামাযীর সম্মুখে হওয়া নামায ভঙ্গকারী নয়।
প্রশ্ন: শিরোনামে আছে استقبال الرجل الرجل অর্থাৎ পুরুষ পরুষের সম্মুখে হওয়া, আর রেওয়ায়েতে আছে মহিলা পুরুষের সম্মুখে হওয়া।
উত্তর: যখন মহিলা পুরুষে সম্মুখে হলে নামায নষ্ট না হয়, তাহলে পুরুষ ব্যক্তি সামনে হওয়ার দ্বারা আরো উত্তমভাবেই নামায নষ্ট হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.