باب الصَّلاَةِ إِلَى الرَّاحِلَةِ وَالْبَعِيرِ وَالشَّجَرِ وَالرَّحْلِ
পরিচ্ছেদ: জানোয়ার, গাছ ও বাহনের ওপর নামায আদায় করা
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا. قُلْتُ أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ. قَالَ كَانَ يَأْخُذُ هَذَا الرَّحْلَ فَيُعَدِّلُهُ فَيُصَلِّي إِلَى آخِرَتِهِ ـ أَوْ قَالَ مُؤَخَّرِهِ ـ وَكَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنه ـ يَفْعَلُهُ.
অনুবাদ: হযরত ইবনে ওমর (রা.) বলেন, আল্লাহর নবী (সা.) তার উটকে সমানে আড়াআড়ি করে বসিয়ে তার দিকে মুখ করে নামায আদায় করতেন। আমি (নাফে') বললাম, উটটি চলা শুরু করলে তিনি কি করতেন, আপনি বলতে পারেন কি? তিনি (ইবনে ওমর) বলেন, আল্লাহর নবী (সা.) হাওদাটি নিয়ে সোজা করে রাখতেন এবং তার পিছনের দিকে মুখ করে নামায আদায় করতেন। ইবনে ওমর এটাই করতেন। প্রাসঙ্গিক আলোচনা হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا -এর সাথে। হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৬১, ৭২ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারীর উদ্দেশ্য হলো এটা বর্ণনা করা যে, নামাযীর জন্য সুতরার ব্যপকতা আছে। যেমন গাছ বা দেয়ালকে সুতরা বানিয়ে নামায পড়া যেতে পারে, তেমনিভাবে উট ইত্যাদিকেও সুতরা হিসেবে ব্যবহার করা যাবে। প্রাণীকে সুতরা বানানো ইমাম মালেক ও শাফেয়ী (র.)-এর নিকট মাকরূহ। কিন্তু হানাফী ও হাম্বলীদের সকলের মতে প্রাণীকে সুতরা বানানো জায়েয আছে, যা অনেক হাদীস দ্বারা প্রমাণিত। এটিই হলো ইমাম বুখারীর মাযহাব। তাই ইমাম বুখারী এ মাসআলায় হানাফী ও হাম্বলীদের সমর্থন করছেন। যার সমর্থনে তিনি ইবনে ওমর (রা.)-এর রেওয়ায়েত يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا পেশ করে দিয়েছেন। এ সম্পর্কে ইমাম আবু দাউদ (র.) باب الصلوة الي الراحلة নামে স্বতন্ত্র্য বাব কায়েম করেছেন। এবং ইবনে ওমর (রা.)-এর হাদীস ان النبي (ص) كان يصلي الي بعيره বর্ণনা করেছেন। - আবু দাউদ খ. ১. পৃ. ১০০
কোন মন্তব্য নেই