Header Ads

সহীহ বুখারীঃ কিতাবুস সালাতঃ খাটের দিকে মুখ করে নামায পড়া

 باب الصَّلاَةِ إِلَى السَّرِيرِ


পরিচ্ছেদ: খাটের দিকে মুখ করে নামায পড়া

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَعَدَلْتُمُونَا بِالْكَلْبِ وَالْحِمَارِ لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ، فَيَجِيءُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَيَتَوَسَّطُ السَّرِيرَ فَيُصَلِّي، فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَىِ السَّرِيرِ حَتَّى أَنْسَلَّ مِنْ لِحَافِي‏.‏

অনুবাদ: উম্মুল মুমিনীন হযরত আয়িশা (রা.) বলেন, তোমরা কি আমাদেরকে কুকুর ও গাধার মতো মনে করেছো? আমি সটান হয়ে চৌকির ওপর শুয়ে থাকতাম। আল্লাহর নবী (সা.) আসতেন এবং চৌকির মাঝ বরাবর দাঁড়িয়ে নামায আদায় করতেন। আমি সোজা উঠে বসা খারাপ বলে মনে করতাম। তাই খাটের পায়ের দিকে নীরবে সরতে সরতে লেপ থেকে বের হয়ে পড়তাম।

হাদীসের সামঞ্জস্য: শিরোনামের সাথে হাদীসের সামঞ্জস্য فَيَتَوَسَّطُ السَّرِيرَ فَيُصَلِّي -এর সাথে।
হাদীসের পুনরাবৃত্তি: হাদীসটি বুখারী শরীফে ৫৬, ৭২, ৭৩, ৭৪, ১৩৬, ১৬১, ৯২৬ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে।
শিরোনামের উদ্দেশ্য: ইমাম বুখারী এ বাবে সুতরা সংক্রান্ত আরো অধিক ব্যাপকতা বর্ণনা করতে চাইছে যে, সুতরার জন্য যদি লাঠি, বর্শা ছাড়া খাট, পালঙ্ক ইত্যাদিকে সুতরা বানিয়ে নামায পড়লেও জায়েয হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.